ডেস্ক রিপোর্ট: গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফিলিং স্টেশনের নথিপত্রের সাথে তেলের গরমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবিব) এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি যৌথ আভিযানিকদল পুবাইল এলাকায় অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ফিলিং স্টেশনের সংরক্ষিত নথিপত্রের সঙ্গে সরেজমিনে মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে প্রায় ১০০০ (এক হাজার) লিটার জ্বালানি তেলের গরমিল পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিক পক্ষকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments