ডেস্ক রিপোর্ট: বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার আজকের হাইভোল্টেজ ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো দুই দলকে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবার কথা ছিলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি। একই ভেন্যুতে এই গ্রুপেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের দিনের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে পন্ড হয়েছে। গ্রুপে এটি ছিল এই চার দলেরই তৃতীয় ম্যাচ ।
এখন এই গ্রুপে সমান ৩ করে পয়েন্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড-আয়ারল্যান্ড-অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড ১ ম্যাচ কম খেলেছে। ২ ম্যাচে ২ পয়েন্ট শ্রীলংকার। ৩ ম্যাচে ২ পয়েন্ট আফগানিস্তানের।
আজকের দিনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং আফগানিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচ ছাড়াও এবারের বিশ^কাপে এর আগে আরও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। গত ২৬ অক্টোবর এই মেলবোর্নেই বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি।
এছাড়া গত ২৪ অক্টোবরে গ্রুপ-২এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। মাত্র ৯ ওভার খেলা হয়েছিলো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ম্যাচে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments