প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে চিংড়ীতে অপদ্রব্য পুশ করার দায়ে মোঃ মফিজুর রহমান শিমুল(৩২) নামের ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর আড়াইটায় শহরের ফুড অফিস মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এসময় ৬০ কেজি চিংড়ী জব্দ করে ওই চিংড়ী ব্যবসায়ীকে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেসুর রহমান জানান, ফুড অফিস মোড়ের একটি পরিত্যক্ত ভবন ভাড়া নিয়ে চিংড়ীতে জেলি ও রাসায়নিক পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। সেখানে চিংড়ীতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে মফিজুর রহমান শিমুল নামের ওই চিংড়ী ব্যবসায়ীকে আমরা আটক করতে সক্ষম হই। এসময় ওই ভবন থেকে ৬০ কেজি পুশকৃত চিংড়ী সহ জেলি, ইনজেকশন, জেলি তৈরীর পাওডার ও বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। আটক ওই ব্যক্তি প্রতিদিন ৫০-১০০ কেজি চিংড়ীতে জেলি পুশ করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানিয়েছেন, চিংড়ীতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় মফিজুর রহমান শিমুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিংড়ী মাটিতে পুতে নষ্ট করা হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments