ডেস্ক রিপোর্টঃ সারাদেশে করোনা ছড়িয়ে পড়ায় এবং নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করতে না পারায় তীব্র ক্ষোভ ও উদ্যেগ প্রকাশ করে, এই দুর্যোগ মোকাবিলায় সবার জন্য অতি দ্রুত ভ্যাকসিন প্রদান নিশ্চিত করে স্থানীয় সমন্বিত
উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ২৫ জুন এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল
ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, প্রায় দেড় বছরের দেশ ও বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এখনকার মতো বড় সংকটে পড়তে হতো না। সময়মত ভ্যাকসিন সংগ্রহ করে দেশের
অধিকাংশ মানুষকে দিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সীমান্তবর্তী এলাকা ও গ্রামে-গঞ্জে করোনা ছড়িয়ে গড়া খুবই উদ্বেগজনক।
আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পারিনি। আর ঐসব অঞ্চলে চিকিৎসা সুবিধা নেই বললে চলে।
শুধু আইন দিয়ে এ অবস্থার পরিবর্তন করা যায় না। তাই শুরু থেকে আমরা এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বললেও সরকার ‘সব ঠিক আছে’ বলে সমন্বিত উদ্যোগ নেয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ কঠোর আইন প্রয়োগের আগে সংকট মোকাবেলায় স্থানীয়ভাবে দল-মত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ গ্রহণ, মানুষের খাদ্য ও চিকিৎসা নিশ্চয়তা দেওয়া, সর্বত্র পর্যাপ্ত করোনা পরীক্ষা, আইসোলেশন সুবিধা
এবং মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের দাবি জানান। এসব কাজে স্বেচ্ছাসেবক হতে তরুণদের উদ্বুদ্ধ করতে যথাযথ ভূমিকা নেয়ারও আহ্বান জানান ।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments