রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :সুনামগঞ্জের ধর্মপাশায় পূর্ব শত্রুতার জের ধরে কোমল পানিয় স্পীড খেয়ে ফেলে রাখা বোতলের পানি খেয়ে শিশুর অসুস্থ হওয়াকে কেন্দ্র করে মো স্বপন মিয়া ৪০ নামে সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্বপন মিয়া ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাবেক সদস্য ও একই ইউনিয়নের বাঘাউচা গ্রামের সুখী পাড়ার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে।
জানা যায় একই গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী তহুরা আক্তারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি চায়ের দোকান রয়েছে।
গত ১১ মে রাত অনুমান ১১ টার সময় স্বপন মিয়া ও আলম এদুজন দোকানে গিয়ে একটি কোমল পানিয় স্পীড নিয়ে খেয়ে দোকানের টেবিলের নীচে খালি বোতল ফেলে চলে যায়।
পর দিন সকালে দোকানের মালিক তহুরা আক্তারের ছোট মেয়ে তানিসা ৪ ফেলে যাওয়া বোতলে সামান্য পানি রয়েছে দেখতে পেয়ে বোতল হাতে নিয়ে পানি টুকু খাওয়ার পর শিশুটি হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়।
পড়ে ধর্মপাশা উপজেলা স্ব্যাস্থকমপ্লেক্যে চিকিৎসা করা হয়, বর্তমানে শিশু তানিসা সুস্থ রয়েছে, স্পীডের বোতলে পানির সাথে নেশা জাতীয় কোন কিছু মেশানো ছিল বলে স্বপন মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ধর্মপাশা থানার (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন অভিযোগের সত্যতা প্রমাণ করার মতো সঠিক তথ্য উপাত্ত পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments