ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সভা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্য দ্রব্যদি লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার ঘটনাকে বাজার ব্যবস্থাপনার চরম ব্যর্থতা বলে অভিহিত করেছে। দেশ যখন চাল, সবজি এমনকি ডিম উৎপাদনে স্বায়ংসম্পূর্ণ তখন এসব জিনিষের দাম সপ্তাহে সপ্তাহে এমনি দিনি দিনে বেড়ে যাওয়া কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এর প্রতিটি ক্ষেত্রে খাদ্য, বানিজ্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নিস্ক্রীয়তার সমন্বয়হীনতা, সর্বোপরি জনগণকে অবজ্ঞার করার মনোভাব দায়ী। নির্বাচনকে সামনে রেখে বাজারে এই অস্থিরতা সৃষ্টি পরিকল্পিত কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ ’৭৫- এর পূর্বে একইভাবে দেশের অর্থনীতি নিয়ে সরকারের চারপাশের লোক দিয়ে পরিকল্পিত চক্রান্ত হয়েছিল। এবারও রাজনীতির মাঠে নির্বাচনকে কেন্দ্র করে দেশী-বিদেশী কুশিলবরা একইভাবে তৎপর। আন্দোলনের পালে হাওয়া লাগাতে না পারলেও তারা সরকার পতনের ঘোষণা নিয়মিত দিয়ে যাচ্ছে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় বলা হয় দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে অস্বাভাবিকতা, নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণপন্থী সকল শক্তির এক হয়ে যাওয়া এবং নির্বাচন নিয়ে তাদের বিদেশী মুরুব্বীদের অতি আগ্রহ বিচ্ছিন্ন ঘটনা নয়। পরষ্পরের সাথে সম্পর্কিত। এ ক্ষেত্রে সরকারি মহলের অতিকথন কর্তৃত্ববাদী আচরণেও ঐ ধরণের ষড়যন্ত্রকে শক্তিশালী হচ্ছে।
ওয়ার্কার্স পার্টি অবিলম্বে বাজারের লাগাম টেনে ধরা, পূর্ণ রেশনিং ব্যবস্থায় জনগণকে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা সরকারের মন্ত্রণালয়সমূহের সমন্বয়হীনতা দুর করা ও সর্বোপরি বাজার সিন্ডিকেটকে কঠোর হাতে দমন করার আহবান জানিয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭ আগস্টের পলিটব্যুরোর সভায় আলোচনায় অংশ নেন পলিটব্যুরোর সদস্যবৃন্দ ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments