আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ কার্তিক চন্দ্র সাহা (৪২) ও মো. আব্দুল হালিম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত দুই মাদক কারবারিদ্বয়রা হলো- মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা, অপর কারবারি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো.আব্দুল হালিম।এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আবু বক্কর সিদ্দিক,সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবারে বাকাকুড়া গ্রামে অভিযান চালায়। এসময় ময়মনসিংহ-থ-১১-০১৩৯ নং একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং তার গতিরোধ করে এবং সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও মো.আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদক কারবারিদ্বয় ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো গাজীপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এব্যাপারে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments