নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় সর্বত্যাগী আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ সুফি আব্দুস সাত্তার খান (রহ.)–এর স্মরণে তিন দিনব্যাপী পঞ্চম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হয়েছে। জেলার কেন্দুয়া উপজেলার ভূগিয়া গ্রামে খানেখান দরবার শরীফের উদ্যোগে ৪, ৫ ও ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে এ ওরসের আয়োজন করা হয়।
৪ ডিসেম্বর বাদ জোহর পবিত্র কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ওরসের সূচনা হয়। তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক আয়োজনে অংশ নিতে দেশ বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, মুরিদ ও আশেকানরা ভিড় করেন। ৬ ডিসেম্বর বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘোষণা করা হয় ।
ওরসকে কেন্দ্র করে এলাকার সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। মাজার প্রাঙ্গণে বসেছে নানা পণ্যের হাট-বাজার, আর ভক্তরা আশপাশের বিভিন্ন স্থানে কাফেলা স্থাপন করে আয়োজন করেছেন বাউল গানের আসর—যা মাজার এলাকা থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম খান বলেন, “আধ্যাত্মিক সাধক আব্দুস সাত্তার খান সংসার জীবন ত্যাগ করে দীর্ঘ ৪১ বছর মহান আল্লাহর ইবাদত-সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছিলেন। তিনি ২০২০ সালের ২৮ নভেম্বর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর অগণিত ভক্ত এখানে আসেন এবং ইসলামের খেদমতে কুরআন তেলাওয়াত ও জিকির-আসকার করেন।”
তিনি আরও জানান, মাজারে সিজদাহসহ সব ধরনের শিরক ও বিদআতি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।
মাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হেলিম ভূইয়া বলেন,
“ওরস উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাজারের নতুন অবকাঠামো নির্মাণকাজ চলমান। তা সম্পন্ন হলে এখানে বৃদ্ধাশ্রম, হাসপাতাল, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক-উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।”
তিনি আরও জানান, হযরত সুফি আব্দুস সাত্তার খান (রহ.)–এর আদর্শ সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই দরবার শরীফের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments