স্টাফ রিপোর্টার: জাপান গমনে ইচ্ছুক কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা করছে আর আর গ্রুপ। তাদের লক্ষ হচ্ছে-জাপানি ভাষায় দক্ষতা অর্জনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সম্ভাবনার দোয়ার উম্মোচণ করা। সম্প্রতি রাজধানীর ১৪ পুরানা পল্টন দারুস সালাম আর্কেড বিল্ডিংয়ের ১১ তলায় জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘জাপানি ভাষা শিখুন স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে জাপান যান’ স্লোগানে এই প্রশিক্ষণের আয়োজন করে আর আর গ্রুপ। এতে বক্তব্যে রাখেন আর আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম সুমন, উপদেষ্টা বাবু দুলাল বর্মন, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জয়েন্ট এডিটর ফারহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইউনুস সোহাগ, আর আর গ্রুপের ডিরেক্টর ইউনুস মল্লিক, মেরিল্যান্ড রিভারভিউ সিটির উপ-পরিচালক মোহাম্মদ মোহাইমিন এবং সঞ্চালনা করেন শীর্ষেন্দু সুবীর।
আর আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম সুমন বলেন, জাপানে কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষাজ্ঞান। এই বিষয়ে ভালো প্রস্তুতি নিতে পারলে কর্মী পাঠানো অনেক সহজ হবে। তিনি বলেন, যেকোনো দেশের ভাষা জানা থাকলে, সেই দেশে কাজ করতে যাওয়া কর্মীদের কোনো ধরনের অসুবিধা হয় না। তাই বিদেশের পাঠানোর আগে সবার ভাষা জানা অত্যান্ত জরুরী। জাপানে বাংলাদেশিকর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে এবং আরও সম্প্রসারিত করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় জাপানিজ ডেলিগেটরা আর আর গ্রুপের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। একইসঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারীদের জাপানিজ ভাষা শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা করা হয়।
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই টাকা সরকারি মাধ্যমে হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম ...
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
সব মন্তব্য
No Comments