ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ কেউ পুকুর পাড়ে, কেউ রাস্তার ধারে। কেউবা দুচালা ঘরের সামনে। কৃষি জমির সামনেও সারিবদ্ধ ভাবে বসে অনেকে। গ্রামজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শ''তিনেক শিশু। গ্রামকে নিজ চোখে দেখছে। তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তুলছে গ্রামের এসব দৃশ্য। আয়োজনটি ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিশুরা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের বিভিন্নস্থানে বসে শিশুরা ছবি আঁকে।
'প্রকৃতির সান্নিধ্যে শিশুরা' এ ভাবনা নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর ভূইয়া। তিনদিন ব্যাপি চলবে এ আর্ট ক্যাম্প।
আয়োজকরা জানান, শিশুদেরকে চার দেয়ালের গন্ডি থেকে বেরিয়ে আনতে এ আয়োজন। শিশুরা নিজ চোখে দেখে সামনে থাকা দৃশ্য কাগজে ফুটিয়ে তুলছে।
শিশুরাও এ আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি। তারা জানিয়েছে, ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলো তারা। এতে তারা আনন্দিত। প্রতি বছর এ আয়োজন যেন অব্যাহত থাকে এ অনুরোধ তারা করে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments