ডেস্ক রিপোর্ট: ”বেঙ্গল টু বেথনাল গ্রীন” এই শিরোনামে রবিবার সন্ধ্যায় লন্ডনে হয়ে গেলো বাংলা গানের আসর। জনাকীর্ণ এই আয়োজনটি শুরু হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে গান দিয়ে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। এই গানের সাথে গলা মেলান উপস্থিত বাঙালি শ্রোতারা। এরপর রবীন্দ্রসংগীতের মূর্ছনা ছড়িয়ে পড়ে অডিটরিয়ামে উপস্থিত শ্রোতাদের মাঝে। আধুনিক বাংলা গানের ডালি সাজিয়ে বসেছিলেন শিল্পীরা। কিন্তু সেসব বাংলা গানে ছিল বিভিন্ন দেশ ও ভাষার সুর-সংগীত আর বাদ্যযন্ত্রের ব্যবহার। বাংলাদেশ, ভারত, পেরু, অস্ট্রেলিয়ার শিল্পীরা অংশ নেন এই আয়োজনে। বিশিষ্ট তবলাবাদক শিল্পী ইউসুফ আলী খানের নির্দেশনায় এই সংগীত সন্ধ্যা আয়োজন করে লন্ডনভিত্তিক সংগঠন গ্রান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা। দীর্ঘ চল্লিশ বছর ধরে এই সংগঠনটি সারা বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সংগীত ও শিল্পীদের সংগঠিত করে সংগীত আন্দোলনকে এগিয়ে নেয়ার কাজ করছে। বেঙ্গল টু বেথনাল গ্রীনের এবারের আয়োজনটি হয় লন্ডনের বেথনাল গ্রীনের রিচমিক্স অডিটরিয়ামে। বাঙালি বিভিন্ন বয়সের শ্রোতার পাশাপাশি বিভিন্ন ভাষা ও জাতির মানুষ উপভোগ করেন মনোজ্ঞ এই সংগীত সন্ধ্যা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments