ডেস্ক রিপোর্ট: সোদি আরব বিএনপির সাবেক সভাপতি এবং রামগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্নন্দ শাহাবুদ্দিন তুর্কি বলেছেন, আওয়ামী লীগ সবসময় বিদেশী শক্তি প্রয়োগ করে রাষ্ট্রক্ষমতায় এসে দেশ ধ্বংস করার পায়তারা করে। জনগণের বাকস্বাধীনতা কেড়ে গত ১৬ বছরে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। এখন বিদেশে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার রামগঞ্জ পৌরসভার কলেজের সামনে ছাত্র ও জনতার আন্দোলনের প্রেক্ষিতে গণঅভ্যুথানে নিহতদের হত্যার বিচার এবং স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাবুদ্দিন তুর্কি বলেন, আওয়ামী লীগ নিজ কর্মীদের হত্যা করে রাজনৈতিক ইস্যূতে পরিনত করার অভ্যাস দেশবাসী অবগত। ছাত্রজনতার আন্দোলনে দেশ ছাড়ার পরও শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এখনও দেশে অরাজকতা সৃষ্টি করে, সংখ্যালঘুদের বাড়ীঘর হামলা করে বিরোধীমতদের উপর দায় চাপিয়ে বহিঃবিশ্বের কাছে দেশকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, বিএনপির একটি নেতাকর্মী বেঁচে থাকতে শেখ হাসিনার কূটকৌশল বাস্তবায়ন করতে দিবে না। আমাদের প্রতিটি নেতাকর্মী নিজের জীবন দিয়ে হলেও দেশের জানমান রক্ষা করবে। তারেক রহমানের নির্দেশ রাষ্ট্রক্ষমতা নয়, আগে দেশবাসীর নিরাপত্তাই আমাদের প্রধান কাজ।
রামগঞ্জ পৌরসভার সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ভিপি আব্দুর রহিম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব পাটোয়ারী, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments