শ্যামল বিশ্বাস সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে দশম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর গোপনে বাল্য বিবাহ বন্ধ করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। শুক্রবার ১০ ফেব্রুয়ারী দুপুরে সরকারী ছুটির দিনের সুযোগকে কাজে লাগিয়ে তালার কলিয়া গ্রামের কহিনুর সরদারের মেয়ে ও কলিয়া শতদল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী (ছন্দনাম) রিপা খাতুন(১৪) সহিত পাইকগাছা উপজেলার নাসিরপুর গ্রামের ইমান আলী শেখের ছেলে মোজাম শেখ(২৬) এর সঙ্গে বাল্য বিবাহের আয়োজন করা হয়।
উক্ত বাল্য বিবাহের বিষয় গোপনে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দসের দিকনির্দেশনা মোতাবেক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার পুলিশ প্রশাসন নিয়ে হাজির হন। এসময় অভিযুক্ত পিতা-মাতা তাদের মেয়েকে বাল্যবিবাহ দিবেন না বলে মর্মে মুচলেকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতপুর ক্যাম্পের ইনচার্জ (আইসি) অশোক কুমার তরফদার, ইউপি সদস্য মশিয়ার রহমান, মহিলা বিষয়ক অফিসের কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রোকসানা বিউটি ও আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, কলিয়া গ্রামের বাল্যবিবাহ বন্ধের জন্য মুচলেকা নেওয়া হয়েছে।ও আগামী রবিবার মেয়ের পিতা-মাতাকে অফিসে আসার জন্য বলা হয়েছে। তালা উপজেলার কোন মেয়েকে বাল্য বিবাহ দিতে দেওয়া হবে না। সকল বাল্যবিবাহ কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments