মোংলা থেকে মোঃ নূর আলমঃ ”যুক্তির আলোয় কাটুক আঁধার, প্রতিষ্ঠিত হোক শিশু অধিকার” শ্লোগানে ৪ নভেম্বর শনিবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নেতা এইচ এম দুলাল, বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ তুষার মন্ডল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, জাতীয় বির্তক ফেডারেশন বাগেরহাটের সভাপতি শাকির হোসেন, কোডেক কর্মকর্তা জাকির হোসেন, সাংস্কৃতিক সংগঠক হারুন গাজী, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ’র শিক্ষিকা রেবেকা সুলতানা পারভীন, কোডেক’র মোতালেব হোসেন প্রমূখ। ”দারিদ্রতাই বাল্য বিবাহের প্রধান কারন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাই শিশু সেন্টার ও মিঠাখালী শিশু সিন্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ, গঠন এবং একটি যুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিতর্কের মাধ্যমে যুক্তির আঘাতে চেতনার জট মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের সমাজ বিনির্মান করতে হবে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments