কামরুজ্জামান শাহীন,ভোলা: ইলিশ ধরা না পড়ায় ভোলার উপকূলের অন্তত ত্রিশ হাজার খুটা জেলে বেকার হয়ে পড়েছে। গোটা উপকূলজুড়ে চলছে ইলিশের ভয়াবহ আকাল। ইলিশের আশায় উত্তাল সাগরে মাছ শিকারে গিয়ে এসব জেলেরা ফিরছে খালি হাতে। ভরা মৌসুমে ইলিশ না পেয়ে জেলেদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। সংসারের ভরন-পোষনের যোগান নিয়ে এদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
ভোলার উপকূলের জেলেরা দীর্ঘ তেতুঁলিয়া ও মেঘনার পাড়ে শত শত নৌকা কিনারে তুলে রেখেছে। জেলে হারুন জানান, ৭/৮ দিন আগেও প্রত্যেকবারে ৪/৫টি ইলিশ পেয়েছেন। এখন আর নেই। গত তিনদিনে একটি ইলিশও পাওয়া যাচ্ছে না। ফিরতে হচ্ছে খালি হাতে। একই বক্তব্য কবির হাওলাদার, কালাম মাঝি, ইউসুফ মাঝিসহ অধিকাংশ খুটা জেলেদের।
জেলেরা জানান, একেকটি ডিঙি নৌকায় ৪/৫ জন জেলে মাছ শিকার করে আসছেন। ৪/৫টি পরিবারের জীবন-জীবিকা নির্ভর করছে একটি নৌকায়। কিন্তু কাঙ্খিত মাছ মিলছে না। লাখ লাখ টাকা দাদন নেয়া এসব জেলেরা ইলিশ না পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন।
ভোলার সবগুলো আড়ৎ খোঁজ নিয়ে জানা গেছে কোন ইলিশের আমদানি নেই। ঢালচরের আড়ৎদার মোক্তার ফরাজী জানান, এক সপ্তাহকাল কোন ইলিশ পাওয়া যাচ্ছে না। তারাও পড়েছেন ইলিশের ব্যবসা নিয়ে চরম উৎকন্ঠায়। শুধু খুটা জেলেরা নয় গভীর সমুদ্রে ইলিশ শিকারি জেলেরাও ফিরছে অনেকটা শুন্যহাতে।
সামরাজ ঘাটের ইলিশ ব্যবসায়ী ও আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, মৌসুম শুরু হয়ে গেছে আগেই। কিন্তু ইলিশের দেখা নেই। তিনি জানান, প্রত্যেক ট্রলার মালিকের অন্তত এক থেকে দেড়লাখ টাকার লোকসান হয়ে গেছে। একেকটি ট্রলারে বাজারঘাট নিয়ে অন্তত তিন দফা সাগরে পাঠানো হয়েছে। কিন্তু মাছ ছাড়াই ফিরছে জেলেরা। মৌসুমের প্রথম দিকে ইলিশ না পেয়ে জেলেসহ ইলিশ সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিকরাও পরেছেন চরম উৎকন্ঠায়।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লা বলেন, নদ-নদীতে পর্যাপ্ত ইলিশ মাছ রয়েছে। ভোলার বেশীর ভাগ জেলে হলো উপকূলীয়, জেলেরা আবহাওয়া বা অভিজ্ঞতার অভাবে ঠিক সময় জাল পাততে পারছেন না। এ কারণে তারা কাঙ্খিত মাছটা পাচ্ছেন না।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments