সামসুল আলম জুলফিকার:
বর্তমান (২০২৪) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা ছিল জলমগ্ন। প্রথম ও দ্বিতীয় শতাব্দীর দিকে বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, কোটালিপাড়া (তখন এ ভূখণ্ডের নাম কি ছিল তার সঠিক তথ্য পাওয়া যায়নি) ছিল জনবসতিপূর্ণ স্থলভাগ। এককথায় বলতে গেলে- উজিরপুর এলাকা দক্ষিণের আদি ভূভাগের মধ্যে অন্যতম নিদর্শন। এখানের কৃষ্টি-কালচারেও রয়েছে পুরনো ছোঁয়া।
উজিরপুরের গ্রামে গ্রামে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও সাধারণ মানুষজনের মধ্যে কথ্যভাষায় পুরনো শব্দের ব্যবহার ও উচ্চারণ লক্ষ করা যায়।
যেমন-
১. ‘ম্যাবাই মোরে অ্যাট্যা ক্যালা দ্যাও, মুই অ্যাট্টু উরুম খামু।’
ম্যাবাই= বড় ভাই/ মিয়া ভাই, মোরে= আমাকে/ আমারে, অ্যাট্যা= একটা, ক্যালা=কলা, মুই= আমি, অ্যাট্টু= একটু, উরুম= মুড়ি, খামু= খাবো।
২. ‘মুই কি কইছি আমনেরা বোজ্জেন?’
মুই= আমি, কইছি= বলছি, আমনেরা= আপনারা, বোজ্জেন= বুঝেছেন
৩. বাবো, গরু চাইরডার মুহে ঠুঁই বাইন্দা দ্যাও, মুই কোলায় লইয়া যাই। আইজগো মুই পেরতম আল চমু।
বাবো= বাবা, চাইর=চার/৪টি, মুহে= মুখে, ঠুঁই= গরু যাতে ফসলাদি না খেতে পারে সে জন্য বাঁশ বা বেতের তৈরি মুখোশ। বাইন্দা= বাঁধা, কোলায়= খেত, জমি, আইজগো= আজ/ আজকে, মুই= আমি, পেরথম= প্রথম, আল= হাল, চমু= চাষ দিমু/ চাষ করা।
সংগ্রহকারী : সামসুল আলম জুলফিকার
সাধারণ সম্পাদক, সৎসঙ্গ ফাউন্ডেশন,
কেন্দ্রীয় কমিটি, ঢাকা
সংগ্রহ স্থান: হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল: ২০-১২-২০২০
মোবাইল নম্বর : ০১৭১২ ০২৪৯২৫
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments