স্টাফ রিপোটার: রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে ১৩ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনের খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহবুদ্দিন তালুকদার বলেন, এই মুহূর্তে বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলে ক্রিটিক্যাল পজিশনে চলে যেতে পারেন। সেজন্য তাকে বাসায় রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি করার পরে একটি ব্লক অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরো দুইটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন চিকিৎসকরা।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেছে।
গত ১০ জুন গুলশানের বাসায় ফিরোজায় অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে বেগম জিয়াকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়। পরে গত ১৫ জুন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।
এদিকে অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা দেশে নেই দাবি করে তাকে বিদেশে পাঠাতে কয়েক দফা আবেদন করেছিলেন তার ভাই শামীম ইস্কান্দার। তবে সাময়িক মুক্তির শর্তের বিষয়টি উল্লেখ করে প্রতিবারই তা নাকচ করেছে সরকার।
দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন সরকারের নির্বাহী আদেশে দু্ই বছর ধরে মুক্ত থাকার মধ্যে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বহু বছর ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝে মধ্যেই বেগম জিয়ার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। এ নিয়ে তাকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হল।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িকভাবে মুক্তি দেয়া হয়।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments