ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় জাহিদুল (১৬) নামে এ কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিন জগৎসার গ্রামের নাসির মেম্বারের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার এলাছ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, পেশায় অটোরিক্সা চালক এলাছ মিয়ার চার ছেলে সন্তান। এরমধ্যে জীবিকার তাগিদে জাহিদুলসহ তিনি ছেলে চট্টগ্রামের একটি বিস্কিট বেকারীতে চাকুরী করেন। দুই সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসে জাহিদুল। সোমবার সন্ধ্যা বাড়ি থেকে বের হয়ে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা আজ মঙ্গলবার সকালে একটি পুকুরে তার মরদেহ দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এটি একটি হত্যাকান্ড। সুরতহাল রিপোর্টে নিহতের গলা, দুই কান, পেট, হাতের রগ কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments