মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নের সাড়ে ১২ শত কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সারায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরন অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহ-কারী কমিশনার ভূমি শাহিন আলম। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীস্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৫০ জন কৃষককে প্রণোদণার তিল ও মুগ ফসলের বীজ এবং সার দেওয়া হয়।
এদের মধ্যে ৭৫০ জন কৃষকতে মুগ ও ৫০০ জন কৃষককে তিল বীজ এবং কৃষক প্রতি ১০ কেজি করে সার দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে অনুষ্টিত ওই অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন। এছাড়াও অনুষ্টানে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ ও গনমাধ্যমকর্মী সহ কৃষি অফিসের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments