দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুলøাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, হোলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুতাসিন বিলøাহ্, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ও ইউসুফ চৌধুরী। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম। আলোচনা শেষে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য ‘মোদের গরব মোদের আসা, আমরি বাংলা ভাষা’।
এরআগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প¯Íবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুলøাহ’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, দৌলতপুর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন ও দপ্তর। এছাড়াও গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৯টায় দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের নেতৃত্বে দৌলতপুর কলেজের শিক্ষকবৃন্দ কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার জানান। পরে ১মিনিট নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments