জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যদের মাঝে ৩২ তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে সফল অংশগ্রহনে প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ঢাকার গাজীপুর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে সম্প্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে সফল স্কাউট সদস্যদের অর্জিত সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক মাস্টার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-স্কাউটের মেয়ে দলের ইউনিট লিডার শিক্ষিকা শেখ মর্জিনা খাতুন, স্কাউটের ইউনিট লিডার মাস্টার শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য উৎস কুমার দাশ, শেখ মাহমুদুল হাসান, ইমরান হোসেন, চৈতি খাতুন, নিয়াজ আহম্মেদ খান সহ গ্রুপের অনান্য সদস্যবৃন্দ। সফল স্কাউট সদস্যদের উপহার হিসাবে সনদ পত্র, ক্রেস্ট, স্টিকার, চাবির রিং ও কোট পিনরপ্রদান করা হয়।
উল্লেখ্য-গত ১৯-২৭ জানুয়ারি ২০২৩ ঢাকার গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট অনুষ্ঠিত হয়।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments