আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার সীমান্তঘেষা নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামস্থ হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ১৬ মার্চ রোববার ভোর ৬ টার দিকে মিনি পিকআপ ভর্তি ৬০ বোতল ভারতীয় মদসহ মোঃ আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। যার আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০ টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আনিছ শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার গ্রামের মৃত কাশেম আলী ও মাতা আনোয়ারা খাতুনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, এএসআই শাজাহান , কনস্টেবল মেহেদী হাছান,কনস্টেবল মমিনুল ইসলাম ও গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামস্থ হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ১৬ মার্চ রোববার ভোর ৬ টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আনিছ ৬০ বোতল ভারতীয় মদ নিয়ে তার গন্তব্যস্থলে যাবার সময় উৎপেতে থাকা ডিবি পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
এব্যাপারে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments