স্টাফ রিপোর্টার: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার ( ৬ মার্চ, ২০২৫) বামজোটের মুক্তি ভবনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হুসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, নজরুল ইসলাম, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাসদ (মার্কসবাদী)'র সদস্য জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সদস্য রুবেল শিকদার।
সভায় নেতৃবৃন্দ বলেন,"দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে জনজীবনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধ করা যায়নি, বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। দেশে ছিনতাই, খুন,ডাকাতি, রাহাজানি বেড়েই চলেছে। মব ভায়োলেন্স চলছে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৌহিদী জনতার নামে নারী বিদ্ধেষী নানা কর্মকান্ড ক্রমাগত বেড়েই চলছে,সেটা থামানোর কোন উদ্যোগ সরকারের দিক থেকে নেই। এসব বিষয়ে সরকার তার দায় অস্বীকার করতে পারে না। কিন্তু প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে আমরা শুনছি যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাকি স্বাভাবিক আছে।
আমরা মনে করি, সরকারের এসকল বিষয়ে স্পষ্ট দায় স্বীকার ও কার্যকর ভূমিকা রাখা উচিত। একইসাথে সুষ্ঠ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত।"
সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আগামী ১২ মার্চ, ২০২৫ তারিখে দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়।
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
সব মন্তব্য
No Comments