ডেস্ক রিপোর্ট: ২১ জুলাই দুপুর থেকে আজ বিকেল পর্যন্ত রাজধানীতে ৩২ হাজার ২৫১.৩৯ মেট্রিক টন কোরবানির পশু বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন।
এসব বর্জ্য অপসারণে দুই সিটির সাড়ে ২১ হাজার কর্মী নিয়োজিত ছিল। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এবার কোরবানীর পশুর বর্জ্য অপসারণ কাজে ১১ হাজার ৫০৮ জন কর্মী কাজ করছে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) প্রায় ১০ হাজার কর্মী পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছেন।
ডিএনসিসি এলাকা থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৭৩৩ মেট্রিক টন কোরবানীর পশুর বর্জ্যে অপসারণ করা হয়েছে বলে কর্পোরেশন সূত্র জানায়।
আজ বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ৪ হাজার ৩৫৯টি ট্রিপের মাধ্যমে ১৬ হাজার ৫১৮.৩৯ টন কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে এই সিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments