প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: অভাবী বাবা-মায়ের সংসারে পড়াশোনার পাশাপাশি বড়ছেলের দায়িত্ব পালন করেছিলেন মুনিফা। নিজের লেখাপড়া সামলে যশোর শহরের অলিগলি ঘুরে করতেন টিউশনি। ইচ্ছা ছিলো বিশ্ববিদ্যালয় শেষ করে বিসিএস ক্যাডার হয়ে দেশ ও দশের সেবা করবেন। কিন্তু, কে জানত ভাগ্য কোথায় এনে ফেলবে। মুনিফা এখন হাসপাতালের বেডে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সম্প্রতি ওঁর পিত্তথলিতে পাথর ধরা পড়েছে।
চিকিৎসকরা বলেছেন, দ্রুত অপারেশন না করালে ক্যান্সারে রূপ নিতে পারে। তবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় অপারেশন করানো যাচ্ছে না। এছাড়াও আছে ইউরোলজির সমস্যা। ফলে সিস্টো-ইউরেথ্রোস্কপি সার্জারি প্রয়োজন। কিন্তু এসব চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর সহায়সম্বলহীন পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের সাহায্যপ্রার্থী।
মুনিফা বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। বাড়ি যশোরের ষষ্টিতলায়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই শরীরে নানা রোগ দেখা দেয় মুনিফার। এ্যাজমা, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক ও লিভার আলসার রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছেন তিনি। এই মূহুর্তে তার সুচিকিৎসা প্রয়োজন। ইতোমধ্যে তার অভাবী পরিবার লক্ষাধিক টাকা খরচ করেছে। বর্তমানে তারা নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। গত দুইমাস যাবৎ সাহায্যের টাকায় তিনি ঢাকায় বিভিন্ন রোগের চিকিৎসা করিয়েছেন।
গত জুলাইয়ে রিউম্যাটয়েড আর্থাইটিস রোগ ধরা পড়েছে। যা হাড় ও ফুসফুসের উপর প্রভাব ফেলে। এ রোগের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার ও কিডনি ড্যামেজের সম্ভাবনা বেশি। তাই নিয়মিত চেকআপ, টেস্ট, এন্টিবায়োটিক ইঞ্জেকশন, ওষুধ সেবন, সার্জারিসহ বিভিন্ন চিকিৎসা ও যাতায়াত বাবদ তার অনেক টাকা প্রয়োজন হচ্ছে।
মুনিফা বলেন, ‘সার্জারিসহ বড় বড় চিকিৎসা ও আনুষঙ্গিক অনেক খরচ হচ্ছে। আমার আম্মাও মেরুদন্ডের সমস্যায় ভুগছেন। তার সার্জারি বাবদ ৭০ হাজার টাকা প্রয়োজন। সবমিলিয়ে আমার এ অভাবী পরিবারের পক্ষে এতো চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো আমি ও আমার পরিবার আবার নতুন জীবন ফিরে পাবো।’
মুনিফাকে সাহায্য পাঠানোর ঠিকানা :
০২২১২১০০২০৪৬১৮ (কানিজ মুনিফা আকতারি)
এক্সিম ব্যাংক-নিজস্ব একাউন্ট
০১৯৩৪৮১৯৮৩০ (বিকাশ/নগদ)
০১৯২৭১৬৯৪৫৩ (বিকাশ)
বিদেশ থেকে-
ব্যাংকের নাম : এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড
একাউন্ট নাম্বার: ০২২১২১০০২০৪৬১৮
একাউন্টের নাম: কধহরল গঁহরভধ অশঃধৎর
ব্রাঞ্চ: যশোর, ব্রাঞ্চ কোড: ০২২
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments