কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার ঘন ফাসের লাল জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে উপজেলার মহিপুরের নিজাপুর কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগর মোহনার খাজুরা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করে। অভিযানের টের পেয়ে জেলেরা সটকে পড়েছে। পরে কোস্টগার্ড স্টেশনের সোনাতলা নদীর তীরে জদ্ধকৃত জাল পুড়ে ফেলা হয়েছে। এ জালের আনুমানিকমুল্য ১০ লাখ টাকা হতে পারে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ জালগুলো একেবারেই অবৈধ। এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছ মারা যায়। তাই কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ঘন ফাসের লাল জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে। তবে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments