মোংলা থেকে মোঃ নূর আলমঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মোংলায় ২২ আগস্ট শুক্রবার সকালে দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সাতার প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার সকাল ১১টায় সাতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মৎস্যজীবী বিএনপি নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, নদীকর্মী মেহেদী হাসান প্রমূখ। সাতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন নদীর স্বাস্থ্য ভালো রাখতে হলে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদীর পানিকে সাঁতার, মাছের বসবাস ও পান করার উপযোগী রাখতে হবে। সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতায় ১ম হয় সমর সরদার, ২য় নূরনবী ব্যাপারী ও ৩য় স্থান অর্জন করেন পিটার নাথ। উল্লেখ্য সাতার প্রতিযোগিতায় ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী জেলেরা অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments