ডেস্ক রিপোর্ট: মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত
রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজ আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আও জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯০%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১৬ মিনিটে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের শুরুতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। একই ...
স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। গত বছরের তুলনায় এবারের বাজেট ১ হাজার ৫৪২ কোটি টাকা কম।বৃহস্পতিবার ১৬ জুলাই ...
স্টাফ রিপোর্টার: শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা আজ বৃহস্পতিবার রাজধানীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে হাজারো ভক্ত ও পুণ্যার্থীর অংশগ্রহ ...
স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ১৫ জুলাই মধ্যরাতে রাজধ ...
সব মন্তব্য
No Comments