রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিটু মিয়াকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে তাকে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় প্রেসক্লাবের জরুরী এক সভায় সর্ব সম্মতিক্রমে তাকে বহিস্কারের এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সাংবিদক মিটু মিয়ার বিরুদ্ধে সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থাকা, প্রতারনার মাধ্যমে একাধিক নারীকে বিয়ে করা, সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস আদালতে দালালী ও তদবির করে এলাকার সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া না করেই নিজেকে ভূঁয়া ডিগ্রীধারী পরিচয় দেওয়া ও অন্যান্য সাংবিকদের প্রকাশিত সংবাদ কপি করে নিজের পত্রিকায় প্রকাশ করাসহ অগণিত অভিযোগের ভিত্তিতেই প্রেসক্লাবের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজকের পর থেকে মিটু মিয়া ধর্মপাশা প্রেসক্লাবের সদস্য হিসেবে নিজেকে আর পরিচয় দিতে পারবেননা। এমনকি তার কোনো ধরনের অপকর্মের দায় প্রেসক্লাব গ্রহণ করবে না।
প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক হাফিজুর রহমান চয়নের সভাপতিত্বে অনুষ্টিত জরুরী এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো.ইসহাক মিয়া, সদস্য সচিব মো. ইমাম হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, আব্দুল মান্নান, কৃপেশ চন্দ্র তালুকদার রিংকু, রাজু ভূঁইয়া প্রমূখ।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
সব মন্তব্য
No Comments