স্টাফ রিপোটার: জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ধরণা দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যতই দেশে দেশে ঘুরে বেড়ান যতই ধরনা দেন কোন লাভ হবে না, পরাজিত হতে হবে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে
জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশ্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনীতিক ভাবে পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা আজকে বিদেশীদের কাছে ধারণা দিচ্ছে। জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা তারা বিশ্বাস করে না।
তিনি বলেন, ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচার সরকারকে বিদায় করার সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে। বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয়, রাজনৈতিকভাবে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে কোন শক্তি লড়ে জিততে পারবে না।
খসরু বলেন, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনে ডাক দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় তারেক রহমানের নেতৃত্বেৃ মানুষ আজ জেগে ওঠেছে। এখানে সমস্ত দেশের মানুষের সম্পৃক্ত রয়েছে, সকলের অংশগ্রহণ রয়েছে, তাদের (সরকার) ভয়টাই সেখানে। আজকে যাদেরকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে তাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিদেশী স্যাংশন নয়, দেশের মানুষই স্যাংশন দেবে। দেশের মানুষ কিন্তু নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। ভোট চুরির সাথে কারা জড়িত ছিলো, আগামী দিনে কারা কারা জড়িত হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একজন একজন করে পর্যবেক্ষণ করছে।
আয়োজক সংগঠনের সভাপতি মো: আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলেমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments