নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আটোয়ারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপ-দপ্তর সম্পাদক আবু তালেব মোহাম্মদ বদিউজ্জামান এবং সংগঠনটির অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই দলটির বাংলাদেশ তৈরির ক্ষেত্রে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা। তার মধ্যে, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬ সালের ছয় দফা আন্দোলন, ৭৯ এর গনঅভ্যুত্থান, ৭০ সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভ এবং মহান ৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানের কথা বক্তারা তুলে ধরেন। এবং টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকা দেশ নেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন মেগা প্রকল্প সহ ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।
আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল ও সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ। তিনি বলেন, স্থানীয় নির্বা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর ওয়াপদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।সোমবার স ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশ গড়ার সৈনিক।’সোমবার, ৬ জুলাই সকালে রাজধানীর তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের ব্যক্তিগত বাসভবন ‘১৯৬, গুলশান এভিনিউ’কে ‘কী পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। গত জুন মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান ...
সব মন্তব্য
No Comments