ডেস্ক রিপোর্ট: সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা পৃথিবীর শীর্ষ ১০০ দূষিত শহরের তালিকা নিয়ে সংবাদ প্রকাশ করেছে । সেই তালিকায় দেখা গেছে, ১০০ টির মধ্যে ৯২টি শহরই ভারত, বাংলাদেশ ও চীনের, ৬ টি পাকিস্তানের। আবার শীর্ষ ১০ দূষিত শহরের মধ্যে নয়টিই ভারতের। ১০৬ দেশের চার হাজার সাত শ’ ৪৪টি শহর পর্যবেক্ষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়।
বিশ্বের বাতাসের অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের প্রকাশিত ২০২০ সালের শীর্ষ দূষিত শহরের তালিকা থেকে এই তথ্য পাওয়া যায়।
আইকিউ এয়ারের এই তালিকায় অবশ্য প্রথম স্থানে রয়েছে চীনের পশ্চিমাঞ্চলীয় জিংজিয়াং প্রদেশের হোতান শহর। ২০২০ সালে শহরটির গড় বায়ু দূষণের মাত্রা ১১০.২ একিউআই। বাকি নয়টি ভারতের, এগুলো হচ্ছে, গাজিয়াবাদ, বুলন্দশহর, বিশরাক জালালপুর, ভিওয়াদি, নইদা, গ্রেটার নইদা, কানপুর, লৌক্ষ্ণ এবং দিল্লি। এয়ার কোয়ালিটি ট্র্যাকার ব্যবহার করে এ তালিকা করা হয়েছে।
দূষিত বাতাসের পরিমাপে বাংলাদেশের চারটি শহরকেও এই তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশে শীর্ষ দূষিত শহর হিসেবে তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ। রাজধানী ঢাকার অবস্থান তালিকার ২৩তম স্থানে।
২০১৯ সালে ভারতে বায়ুদূষণের কারণে ১৬ লাখের বেশি মানুষ মারা গেছে। ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে পনেরটি ভারতের, বেশিরভাগই উত্তরে। খড় পোড়ানোর কারণে শরৎ এবং শীতকালে এ অঞ্চলে দূষণ বাড়ে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা সেটা জানে। খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে ইউএস কোস্ট গার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের ‘অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসার’ ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত ন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা এখন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি। তিনি অভিযোগ করেন, হাভানা সরকার চীন ও রাশিয়ার গোয়েন্দা ঘাঁটির আশ্রয় দিচ্ছে এ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মঙ্গলবার উত্তপ্ত ফোনালাপ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্ ...
সব মন্তব্য
No Comments