ডেস্ক রিপোর্ট: রাজধানীর মাতুয়াইল এলাকায় যাএিবাহী বাসের ধাক্কায় সিএনজির যাএি একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিচালক ও ৬ বছর বয়সী একটি শিশু আহত হয়েছে।আজ সকাল সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৭) ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম (৪৮)। নিহতদের সকলের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে। গুরুতর আহত অবস্থায় তাদের ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডিএমপির যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে যাএাবাড়ির মাতুয়াইল মেডিক্যালের সামনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
মৃত শারমিনের ভাই তানভীর জানান, তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি। আজ শুক্রবার সকালে মাকে দেখতে গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি ও তাদের এক সন্তান ভোরে সদরঘাট এসে নামেন। সেখান থেকে অটোরিকশায় মহাখালী যাওয়ার পথে এ দুর্ঘটনর শিকার হন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments