সাভার (ঢাকা) সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৬) নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ মে) দুপুরের দিকে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমীন মন্ডলের আপন ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
এই ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments