রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা গড়তে হলে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আদর্শ সোনার মানুষ গড়তে হবে। তবেই সোনার বাংলার স্বপ্ন দ্রষ্টা মহান এ নেতার স্বপ্নগুলো বিনির্মাণ করা সম্ভব হবে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল’র ৪তলা ভীত বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম,পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার এম মোফাজ্জেল হোসেন। প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোকন কুমার দাস ও আব্দুর রহমান পলাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ টি ম মোস্তফা সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার রুহুল আমিন, সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট)’র প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, কথা সাহিত্যিক রুহুল আমিন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মু. মুনতাকিম লস্কর কায়েস, সদস্য মশিউর রহমান সুমন, রাসেল বখশ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন, যুবলীগ নেতা মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন প্রমুখ। প্রসঙ্গত সংসদ সদস্য মো. শাহে আলম বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments