বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শহীদ রাজু ব্রিগেড গঠন করেছে ছাত্র ইউনিয়ন। আজ ২৪ জুলাই দুপুর ১২ টায় এক অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। শহীদ রাজু ব্রিগেডের উদ্যোগে হটলাইন, ডাক্তারের পরামর্শ, জরুরি অক্সিজেন সেবা, এম্বুলেন্স সেবা, খাদ্য সহায়তা, ভ্যাক্সিন নিবন্ধন, কাউন্সিলিং সেবা প্রদান করা হবে।
শহীদ রাজু ব্রিগেডের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। শহীদ রাজু ব্রিগেডের অন্যান্য সদস্যরা হলেন মোঃ ফয়েজ উল্লাহ, দীপক শীল, কেএম মুত্তাকী, খায়রুল হাসান জাহিন, মাহির শাহরিয়ার রেজা, শামিম হোসেন
, মুক্ত রেজোয়ান, শাহরিয়ার ইব্রাহিম মিমো, শোয়েব মাহমুদ অনন্ত, শাওন বিশ্বাস, প্রিজম ফকির, সালমান রাহাত, লাভলী হক ও অর্ক।
শহীদ রাজু ব্রিগেডের হটলাইন নাম্বার: ০১৮২৬০৪১৯৫২, ০১৬১১৫৯৬১৫৫, ০১৯৮৯০৯৭৩৫৯।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন, সদস্য এ্যানি সেন, পিনাক দেব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য মুক্ত রেজোয়ান, শাওন বিশ্বাস, ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাতসহ প্রমুখ।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments