কৃষিভিত্তিক শিল্প গড়ে
নেত্রকোনা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনও এর বাইরে নয়। নবীন ও তরুণ প্রার্থীদের প্রতি সাধারণ ভোটারদের আগ্রহ এবার বিশেষভাবে নজর কাড়ছে—যা নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. শেখ জামাল আবির ইতোমধ্যেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি ধারাবাহিকভাবে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এ কারণে এলাকায় তরুণ সমাজসহ সাধারণ মানুষের কাছ থেকে তিনি পাচ্ছেন উল্লেখযোগ্য সাড়া।
গণমাধ্যমের সঙ্গে আলাপে ইঞ্জিনিয়ার আবির বলেন,
“দল আমাকে মনোনয়ন দিলে তারুণ্যের শক্তি ও জনগণের আস্থার ভিত্তিতে আটপাড়া–কেন্দুয়া আসনটি এনসিপিকে উপহার দিতে পারব বলে আমি বিশ্বাস করি।”
তিনি জানান, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, স্থানীয় যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইঞ্জিনিয়ার শেখ জামাল আবির মনে করেন, “উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতিতে তরুণদের ভূমিকা অপরিহার্য, আর জনগণের অংশগ্রহণই পারে একটি সম্ভাবনাময় সমাজ গড়তে।”
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments