রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-র সাঁড়াশি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ তিনজন কে আটক করে। শনিবার রাতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ ডিবি জানায় পুলিশ সুপার এহ্সান শাহ-র নির্দেশনায় গোয়েন্দা পুলিশ ডিবি-র ওসি নন্দন কান্তি ধর-র নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম অভিযান চালিয়ে সদর মডেল থানাধীন লক্ষণশ্রী ইউনিয়নের দিরাই রাস্তার পয়েন্টে ইসলাম উদ্দিনের চা স্টলের সামনে থেকে এসআই(নিঃ)মোঃ মাহমুদুল হাসান, এসআই (নিঃ)/ মোঃ মাসুদ রানা বিশ্বাস, এএসআই নিঃমোজাম্মেল হক, বিশেষ অভিযান পরিচালনা করে জামালগঞ্জ উপজেলার সাচনা পশ্চিমপাড়া কালিবাড়ি এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া(২৭) এর নিকট হইতে ৩ (তিন) কেজি গাঁজা ও ১ (এক) টি মোটরসাইকেল সহ তাকে আটক করেন। আবার পৃথক অভিযান চালিয়ে সদর মডেল থানার মল্লিকপুরবাসস্ট্যান্ড(বাগানবাড়ি)এলাকায় রিকি এন্টারপ্রাইজ গাড়ির শোরুমের সামনের পাকা রাস্তার উপর রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পূর্ব ইব্রাহীম পুর গ্রামের মৃত মজিকুল মিয়ার ছেলে ফারুক মিয়া কে ও উত্তর আরফিন নগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আলম মিয়াকে আটক করা হয়।আটক নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ ডিবি-র ওসি নন্দন কান্তিধর জানান মাদক বিরোধী চলমান এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পক্রিয়াধীন রয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments