ডেস্ক রিপাের্ট: বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মীগণ সকলে একটি পরিবারস্বরূপ। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান এমপি।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওয়াসিকা আয়শা খান এমপি এসব কথা বলেন।
ওয়াসিকা আয়শা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে সমন্বয়ের মাধ্যমে নিরলস কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক লীগ খুবই গুরুত্বপূর্ণ। কোভিডকালীন সময়েও স্বেচ্ছাসেবক লীগ গনমানুষের পাশে থেকে তৃণমূল পর্যায়ে কাজ করেছে। এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দ্রুত সুস্থতা কামনা করেন।
এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য রাখেন। সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments