নজরুল ইসলাম: সাতক্ষীরা তালা উপজেলার গর্ব আব্দুল্লাহ আল যুবায়ের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা থেকে ২০২২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে ৷ সে মাদ্রাসা শিক্ষক, দৈনিক সংগ্রাম পাটকেলঘাটা থানা সংবাদদাতা ও পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক খান ও খাদিজা নাজমুলের পুত্র।
ইতিপূর্বে সে ২০২০ সালে দাখিল পরীক্ষায় তানজিমুল উম্মা আরবি শাখা আশুলিয়া, ঢাকা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। ২০১৭ সালের অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় তানজিমুল উম্মাহ খুলনা শাখা থেকে জিপিএ ফাইভ সহ ট্যালেন্টপুলি বৃত্তি এবং ২০১৪ সালে পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা থেকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় তালা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিল। তার এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সে সর্বপ্রথম মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় এবং পিতা-মাতা ও শিক্ষক মন্ডলীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে ভবিষ্যতে ইসলামের উপর উচ্চতার ডিগ্রি অর্জনে আগ্রহী। জুবায়ের সকলের নিকট দুয়া প্রার্থী। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হওয়ার মাধ্যমে ইহকালীন ও পারলৌকিক সাফল্য লাভের তৌফিক দান করেন৷
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments