স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় আরও চার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (ডেপি-পিপি শাখা) বুধবার তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনান্স) এক্ট ১৯৭৩ এর সেকশন ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিযোগ প্রদান করা হলো।
প্রসিকিউটরগণ হলেন-মো. আব্দুস সোবহান তরফদার ( অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়) ,মো. সহিদুল ইসলাম সরদার ও ফারুক আহম্মদ (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) এবং মো. হাসানুল বান্না (সহকারি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়) । এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments