পিরোজপুর অফিস : পিরোজপুরের মঠবাড়িয়ায় দায়ের করা একটি সাইবার আইনের মামলায় জামিন পেয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন।
সোমবার (২০ জুলাই) মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সালাম। শুনানিতে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট শামিম আহমেদ ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুবেল অংশ নেন। শুনানি শেষে আদালত নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক নাসির উদ্দিনের সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জেলার ব্যক্তিদের নামে কথিত ভুয়া চেক সংক্রান্ত মামলা করে হয়রানি করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় কয়েকজন সাংবাদিকও আইনি নোটিশ পান বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় গত ৩ জুলাই মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে কয়েকজন ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে নিজেদের হয়রানির অভিযোগ তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে একজন ভুক্তভোগী আদালতে পৃথক একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, মামলার বাদী সঞ্জীব কর্মকার সাংবাদিক নাসির উদ্দিনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি মঠবাড়িয়া থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।
এ বিষয়ে সাংবাদিক নাসির উদ্দিনের দাবি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং পেশাগত দায়িত্ব পালনের কারণে তাঁকে হয়রানি করতে এটি করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: আবাসিক মাদরাসার রুমে এক ছাত্রী রহস্যজনকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করায় উত্ত ...
পিরোজপুর অফিস: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ’ এর গভর্নিং বডি নির্বাচনকে সামনে রেখে যাত্রাবাড়ি-ডেমরা,কদমতলী-শ্যামপুর,সবুজবাগ-খিলগাঁও ...
সব মন্তব্য
No Comments