ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর বসবে জানুয়ারীর প্রথম সপ্তাহে। এর মধ্যে হুট করেই বদলে গেলো বিপিএলের দল ঢাকার মালিকানা। রুপা ফেব্রিক্স লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকার মালিকানা পরিবর্তনের কথা জানায় বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের অর্থনৈতিক শর্ত পূরণ করতে না পারায় মেসার্স প্রগতি অটো রাইস মিলের মালিকানা বাতিল হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিপিএলের পরবর্তী তিন সংস্করনের জন্য ঢাকার মালিকানা সত্ত্ব পেয়েছিল প্রগতি অটো রাইস মিলস লিমিটেড। কিন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় লেটার অফ ইনটেন্ট বিধান অনুযায়ী তাদের সঙ্গে চুক্তিটি বাতিল করা হয়েছে। তার পরিবর্তে রুপা ফেব্রিক্স লিমিটেডকে বিপিএলে ঢাকার নতুন মালিকের দায়িত্ব দেওয়া হচ্ছে।’
সেখানে আরও জানানো হয়েছে, ‘গভার্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য রুপা ফেব্রিক্স লিমিটেডকে ঢাকার মালিকানা সত্ত্ব দেওয়া হয়েছে।’
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments