ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে আহম্মদিয়া মুসলিম জামাতের সদস্যদের ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।
রোববার এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান মাওলানা মো: ইসমাইল হোসাইন, মহাসচিব শাইখুল হাদীস মাও: মুফতী শাহাদাত হোসাইন, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ্ব হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী ও আল্লামা শাহ মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘গত শুক্রবার ৩ মার্চ পঞ্চগড় শহরে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে আহমদিয়া বিরোধীরা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। আমাদের মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরণের ঘটনা অত্যন্ত অনাকাক্সিক্ষত, মর্মান্তিক, ধর্মীয় উস্কানিমূলক ও ধর্মের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত।’
উল্লেখ্য, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতকে নিষিদ্ধ ও তাদের বার্ষিক আয়োজন বন্ধের দাবিতে গত শুক্রবার একদল যুবক সাড়ে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর করে, তাদের অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ইউনাইটেড ইসলামী পাটির নেতৃবৃন্দ বলেন, ‘কোনো ধর্মাবলম্বীদের প্রতিই কোনরূপ অসহিষ্ণু আচরণ ইসলাম কখনোই অনুমোদন ও সমর্থন করে না। আমরা আহমদিয়াদের উপরে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যাদের কারণে হতাহতের ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের চিহ্নিত করে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’
‘সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগেই আমাদের এই স্বাধীনতা’ উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, কিন্তু পঞ্চগড়ের ঘটনাটি শান্তির ধর্ম ইসলামের বিধি-বিধান ও আমাদের প্রিয় রাসূল (সা:) নির্দেশিত পথের পরিপন্থী। রাসূল (সা:) তাঁর বিদায় হজ্জ্বের ভাষণেই আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছিলেন। তিনি কখনোই ইসলামের শত্রু কিংবা, যারা ইসলাম ধর্মের ক্ষতি করতে চেয়েছিল তাদের বিপক্ষে কটুকথা অথবা বিরক্তিও প্রকাশ করেননি। ইসলামের বলা আছে, ফেতনা বা বিবাদ সৃষ্টি করা, হত্যা অপেক্ষা জঘন্যতম অপরাধ।’
পঞ্চগড়ে যারা ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জনগণের জানমালের ক্ষতি করেছে, ফেতনা-ফেসাদ সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে তারা জঘন্যতম অপরাধ সংঘটিত করেছে উল্লেখ করে ওলামা-মাশায়েখরা বলেন, ‘দেশের একটি কুচক্রী মহল অনেকদিন ধরেই ইসলামের দোহাই দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। পঞ্চগড়ের ঘটনাটিও তারই একটি অংশ বলে আমরা মনে করি।’
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments