বিশেষ প্রতিনিধি: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, অন্যদের থেকে তাঁর রাজনৈতিক দর্শন ছিল ভিন্ন। তিনি বলেন, তিনি সবসময় ত্যাগের রাজনীতি করেছেন, কখনোই ভোগের রাজনীতি করেননি।
আজ পাবনা প্রেসক্লাবে প্রেস ক্লাবের সভাপতিসহ সাংবাদিক নেতৃবৃন্দেরসাথে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পাবনা প্রেসক্লাব ছিল বড় বড় সাংবাদিকদের পাদপীঠ উল্লেখ করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এ ক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবুজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান বক্তব্য রাখেন।রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার লাইফ সাইন্সেস লিমিটেডের উদ্বোধন করেন। উৎপাদন এলাকা পরিদর্শন করেন।
এ সময় স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং স্কয়ার টয়লেটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments