ডেস্ক রিপোর্ট: দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় কোটি কোটি মানুষের সীমাহীন কষ্টে গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে পানি বন্দি কোটি মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি উদাত্ত আহবান জানান।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ভয়াবহ বন্যায় কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার তোড়ে ভেসে গেছে মাঠের সব ফসল, পুকুর ও মৎস্য খামারের শত কোটি টাকার মাছ। ঘরের আসবাবপত্র, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহপালিত পশু-পাখি হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছে লাখো পরিবার। বিপন্ন কোটি কোটি মানুষ পড়েছে সীমাহীন সংকটে। মানুষের এমন দুঃসময়ে আমরা বসে থাকতে পারি না। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় শুকনো খাবার, জীবনরক্ষাকারী ঔষধ এবং শিশুখাদ্য নিয়ে আর্ত মানুষের কাছে যেতে অনুরোধ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, স্থানীয়ভাবে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনকে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিতে নির্দেশনা দিয়েছেন। একইসাথে ত্রান কার্যক্রমে নিয়োজিত সশস্ত্র বাহিনী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সার্বিক সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments