ডেস্ক রিপোির্ট: আজ ৩০ জুলাই ২০২৫, বুধবার, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রংপুরের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ মিঞার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হয়রানিমূলক মামলা বন্ধের প্রতিশ্রুতি সত্ত্বেও সারাদেশে সম্মানিত নাগরিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। রংপুর জেলাতেও এর ব্যতিক্রম ঘটছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, গত ১৫ জুলাই ২০২৫, রংপুর জজ কোর্টে দায়ের হওয়া এক মামলায় অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞাকে ১৯ নম্বর আসামী করা হয়েছে। অধ্যক্ষ ওয়াহেদ মিঞা ছাত্রজীবন থেকেই ছাত্র ইউনিয়ন এর সাথে যুক্ত ছিলেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানেও তিনি সাহসিকতার সাথে ছাত্রদের পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৪ সালের ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালে এসে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের নিঃসন্দেহে একটি হয়রানিমূলক, অপমানজনক ও রাজনৈতিক প্রতিহিংসা-প্রসূত পদক্ষেপ। এই ঘটনা দেশপ্রেমিক ও গণতান্ত্রিক চিন্তাশীল নাগরিকদের আতঙ্কিত করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, কিন্তু কোনো নিরপরাধ, বিশেষত সম্মানীয় ব্যক্তিকে অযথা হয়রানি করা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানায়- অবিলম্বে অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের সম্মানহানিকর হয়রানিমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়, তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জনগণের অধিকার ও সম্মান রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments