বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক্সিম ব্যাংক বৃত্তি প্রদান করেছে। ২৩ নভেম্বর সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে এক্সিম ব্যাংক, টুঙ্গিপাড়া শাখা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোজাহার আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. সালেহ আহমেদ, আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান, এক্সিম ব্যাংক, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ নাজমুল আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় এক্সিম ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধির অনুরোধ করেন।
অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments