ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দুপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার চার্জশিটভুক্ত দুই আসামি দেওয়ান আতিকুর রহমান আঁখি ও আবুল হাসেমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেওয়া আওয়ামী লীগের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগকে জানানো হয়েছে।
দেওয়ান আতিকুর রহমান আঁখিকে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন ও আবুল হাসেমকে নাসিরনগর সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য মনোনয়ন দিয়েছিল কেন্দ্রীয় আওয়ামীলীগ। তবে তারা দুইজন গত ২০১৬ সালের ৩০ অক্টোবর হিন্দুপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার চার্জশিটভুক্ত আসামি। তাদেরকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারাও।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, তাদের দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে গত রাতে কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। নতুন করে নাসিরনগর সদর ইউনিয়নে পুতুল রানী বিশ্বাস ও হরিপুর ইউনিয়নে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments