কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির ভাসমান লাশের একজনের পরিচয় মিলেছে।
উদ্ধার হওয়া লাশের ছবিতে টি-শার্ট ও প্যান্ট পড়া মো. সুজন মিয়া (৩৩) সে ভোলা সদর উপজেলার চরপাতা বাগার হাট গ্রামের মৃত আবুল কালাম ও মৃত শানু বেগমের ছেলে।
শনিবার (২৪ জুলাই) ভোলা সদর হাসপাতলের মর্গে এ লাশ শনাক্ত করেন নিহতের চাচা ও চাচাতো ভাই। পরে জেলা পুলিশ তাদের কাছে লাশ হস্তান্তর করেন। নিহত মো. সুজন মিয়া ঢাকায় ভাংগারী ব্যবসা করতো।
চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মিয়া এ তথ্য নিশিচত করে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আছামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগś মেঘনা নদীতে দুটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করেন। শুক্রবার সকালে লাশ দুটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয় এবং লাশের পকেটে থাকা পরিচয় পত্র নম্বর অনুযায়ী নির্বাচন কমিশন থেকে পরিচয় পত্র তুলে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে তার চাচা ও চাচাতো ভাই এসে ভোলা সদর হাসপাতালে লাশ শনাক্ত করেন। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments